Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় স্বর্নের দোকান হতে কর্মচারীর লাশ উদ্ধার

মোঃ রবিউল ইসলাম, ভাঙ্গা- ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর বাজারের সাগর জুয়েলার্স এর (স্বর্ণের দোকান) কর্মচারী রামপ্রসাদ মালোর (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে দোকানের ভিতর থেকে শাটার ভেঙ্গে লাশ বাহির করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রাম প্রসাদ পৌরসভার চৌধুরী কান্দা গ্রামের মৃত্যু শুকচাঁদ মালোর পুত্র।
এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে সাগর জুয়েলারী দোকানে চাকুরী করে আসছে। প্রতি দিনের ন্যায় একাই রাতে শাটার বন্ধ করে ঘুমায়। সকালে দোকান না খোলায় আশ-প¦াশের দোকনদার ও মালিকের সন্দেহ ঘনিভুত হয়। বেলা বাড়ার পর পুলিশকে খবর দিয়ে স্থানীয় দের সহায়তায় শাটার ভেঙ্গে লাশ ঝুলতে দেখা যায়।
প¦ার্শবর্তী দোকানিরা আরও জানান, রামপ্রসাদের বিয়ের সব ঠিকঠাক, দুইদিন পর বৌ উঠিয়ে আনার কথা ছিল। এ ঘটনায় তারা হতবাক। এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই সালাউদ্দিন জানান এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.