Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বর্তমানে ইংরেজী ভাষা শিক্ষার কোন বিকল্প নেই —কাজী জাফরউল্যা

মোঃ রবিউল ইসলাম , ভাঙ্গা- ফরিদপুর প্রতিনিধি ঃ
সারা পৃথিবী একটা বড় গ্রাম।এই পৃথিবীর কোন প্রান্ত থেকে কিছু করতে হলে ইংরেজী ভাষা শিক্ষার কোন বিকল্প নাই। ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দুপুরে সরকারী কেএম কলেজ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যা একথা বলেন। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্যে বলেন, তোমরা ছাত্র ছাত্রীরা পৃথিবীর যেখানেই পড়া লেখা করতে যাও সেখানে তোমার এই কলেজের সুনাম ছড়াবে। আমরাও এমনটি করেছি। এ সময় জাফরউল্যা তার বাবার নামের কলেজের ছাত্র-ছাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই ফ্রি সার্ভিসের শুভ উদ্বোধন করেন। তিনি ইন্টারনেটকে ভাত-মাছের সঙ্গে তুলনা করে বলেন,ভাত যেমন গুরুত্বপূর্ণ শক্তি জোগায় তেমনি ভাবে ইন্টারনেট ছাড়া ভবিষৎ অন্ধকার, না জানা থাকলে তোমরা চাকুরী পাবেনা।
কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু রেজা মোঃ ফয়েজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্যাহ সাকলাইন, ইংরেজীতে বক্তব্য দেন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ জসিম ও বাংলা মোঃ সরোয়ার প্রমূখ।
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন,্উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন,হাজী সোবাহান মুন্সি, কোষাদক্ষ মোঃ শামসুদ্দিন শরীফ,ইউপি চেয়ারম্যান মোঃ শফিউদ্দিন মোল্লা,নব-নির্বাচিত জেলা পরিষদের সদস্য মোঃ শাহিনুর রহমান ও রাজনৈতিক,সামাজিক,শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

Leave A Reply

Your email address will not be published.