Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের ফলক উন্মোচন

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে বুধবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’এর ভবন নির্মাণের ফলম উন্মোচন করেন ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, কৃষি কর্মকর্তা আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ:সভাপতি সাদেকুল ইসলাম, মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ শাহ্ মোঃ জিয়াউর রহমান (মানিক), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক পারুল বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মোঃ এখলাছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আঃ রউফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান (সবুজ), যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান জনি প্রমুখ। উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান- এলজিইডি বাস্তবায়নে ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৯’শ ৫ টাকা ৬৩ পয়সা বরাদ্দে ৫ তলা বিশিষ্ট দ্বিতল বিল্ডিং সম্পূর্ণ নির্মাণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.