Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় হোম সার্ভিস সেবা বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও পতাকা বিতারণ

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় “সাত রঙে সমবায় করতে হবে বিশ্ব জয়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোম সার্ভিস সেবা জনগনের দোর গোড়ায় ইনোভেটিভ আইডিয়া বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও পতাকা বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হলরুমে ফ্রেন্ডস্ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: আয়োজনে ও উপজেলা সমবায় দপ্তর সহযোগিতায় “সাত রঙে সমবায় করতে হবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোম সার্ভিস সেবা জনগনের দোর গোড়ায় ইনোভেটিভ আইডিয়া বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও পতাকা বিতারণ অনুষ্ঠান উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের রংপুর বিভাগীয় যুগ্ন নিবন্ধক মো. আহসান কবীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোস্তাক আহমেদ, আওয়ামীলীগ নেতা মো. জালাল উদ্দিন, ফ্রেন্ডস্ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাহী পরিচালক মো. আফজাল হোসেন(মোনাহার), সিনিয়র ম্যানেজার মো. ইদ্রিস আলী, বিশিষ্ঠ সমবায়ী রেনু বালা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য সদস্যা ও এলাকার সুধীবৃন্দ ।

অনুষ্ঠানের পূর্বে থানা রোডস্থ ফ্রেন্ডস্ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নতুন শাখা ফিতা কেটে উদ্ধোধন এবং আলোচনা শেষে সকল সমবায়ীদের মাঝে সমবায়ী পতাকা প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.