Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইপিএলের প্রথম দিকের ম্যাচে থাকছেন না সাকিব-মুস্তাফিজ


মার্চে শ্রীলঙ্কা সফর ও মে মাসে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১০ম আসরে কিছু ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আইপিএলের শুরুর দিকে এবং শেষের দিকে কিছু ম্যাচে অংশ নিতে পারবেন না তারা।

শ্রীলঙ্কা সফর শেষে এপ্রিলে এবং ১২ মে থেকে শুরু হওয়া আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগ পর্যন্ত যে কয়টি ম্যাচ থাকবে সেগুলোতেই অংশ নিবেন সাকিব-ফিজ।

এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশের। আসন্ন সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ মার্চ থেকে টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু এবং ৮ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ। এরপরই আইপিএলে অংশ নিবেন সাকিব ও মুস্তাফিজুর।

আবার ১২ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তাই ঐ সিরিজের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে আইপিএলের মাঝ পথে ভারত ছাড়বেন সাকিব ও ফিজ। ফলে ৫ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলের শুরুর দিকে থাকছেন সাকিব ও ফিজ। আসন্ন আইপিএল শেষ হবে ২১ মে।

Leave A Reply

Your email address will not be published.