Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভা কক্ষে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে মাদক নির্মুল, বাল্যবিবাহ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, ইট ভাটা সংক্রান্ত, মোবাইল কোট অব্যাহত রাখা ও বিভিন্ন অপরাধের সম্ভবনা নির্মুল করার বিষয় গুলি বক্তব্যে উঠে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ টহল অব্যাহত রাখা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রেস ক্লাব সেক্রেটারী মিজানুর রহমান(মিঠুল), সাংবাদিক নিতাই রায়, মিজানুর রহমান(মিজান) প্রমূখ।
উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তা অব্যাহত রাখার লক্ষ্যে সভার সভাপতি পুলিশ প্রশাসনের কার্যকারী ভুমিকা রাখা সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.