Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া উপজেলা সদরের একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা সদরের সবচেয়ে জনগুত্বপূর্ণ বাসস্টান্ড মুক্তিযোদ্ধা চত্বর থেকে কাউনিয়া কলেজ পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ০৮ বছর যাবৎ সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এই জনগুত্বপূণ একমাত্র রাস্তা দিয়ে কাউনিয়া থানা, টিএন্ডটি অফিস, পোষ্ট অফিস, ইউনিয়ন পরিষদ, তকিপল হাট, বিভিন্ন এনজিও, সরকারী প্রাথমিক, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, দুটি কলেজসহ আশপাশের অনেক গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে প্রায় পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।প্রতিনিয়ত ঝুকি নিয়ে চলাচল করেছে বিভিন্ন যানবাহন।এবং চরম ভোগান্তিতে পড়েছে চলাচল কারী লোকজন, ফলে দূর্ঘটনা নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই ছোট খাট দূর্ঘটনার কবলে পড়ে পথচারীদের হাসপাতালেও যেতে হচ্ছে।

এই জনগুত্বপূর্ণ একমাত্র রাস্তার বেহাল দশায় এলাকার জনগনের দীর্ঘদিনের দাবি, উপজেলার প্রাণ কেন্দ্রের রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ দুর করতে কর্তৃপক্ষের দৃর্ষ্টি কামনা করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহমুদ আহম্মেদ জানান, ঢাকা থেকে টেন্ডার হয়ে গেছে পত্র্যাদি আসলে দ্রুত টেন্ডার দিয়ে কাজ শেষ করা হবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন রাস্তাটি জনগুত্বপূর্ণ হওয়ায় কাউনিয়ার মানুষের প্রাণের দাবী অনেক প্রতিক্ষার পর বাস্তবায়ন হতে যাচ্ছে এজন্য মাননীয় সংসদ সদস্যকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

Leave A Reply

Your email address will not be published.