Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ১

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার ক্রেন দিয়ে উঠানোর সময় হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায়। রবিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এই ঘটনায় স্বপন (৪০) নামের একজন নিহত হয়েছেন। আরো দুজন আহত হয়েছেন। আহত দুজন হলেন পলাশ (৩৫) ও নুরুন্নবী (৪০)। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নির্মাণাধীন ফ্লাইওভারের সাইড ইঞ্জিনিয়ার পুলিশ হেফজাতে রয়েছেন। ঘটনাস্থলে জিআরপি পুলিশ-রামপুরা-রমনা থানা পুলিশ রয়েছে। খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে শ্রমিকরা ফ্লাইওভারের পিলার উঠনোর সময় ক্রেনের তার ছিঁড়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা কয়েকজন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.