Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি জঙ্গিবাদে মদদ দেয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। দলটি জঙ্গিবাদে মদদ দেয় বলেই সন্ত্রাসবিরোধী যেকোনো অভিযানের বিরোধিতা করে।

শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে জঙ্গিবাদ নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের সামনে প্রধান বিপদ সাম্প্রদায়িক অপশক্তি। আজকের দিনের শপথ হবে বঙ্গবন্ধুর বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠন করব। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। আর সেই রাজনৈতিক অপশক্তিকে মদদ দেয় বিএনপি।’

উল্লেখ্য, জঙ্গিবাদ প্রসঙ্গে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে একটি মহল কাজ করছে। এখন পর্যন্ত জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে যারা গ্রেফতার হয়েছে, তাদের খুব কমসংখ্যক অভিযুক্তকে বিচারের আওতায় আনা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তাদের হত্যা করা হচ্ছে। সেজন্য বিষয়টি নিয়ে কিছুটা রহস্য থেকেই যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.