Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহরুখের গাড়িতে চাপা পড়লো সাংবাদিকের পা

বলিউডের ‘ডিয়ার জিন্দেগি’ ছবির সহ-অভিনেত্রী আলিয়া ভট্টের জন্মদিনের পার্টিতে যোগ দিতে তার বাড়িতে গিয়েছিলেন শাহরুখ খান।

সেই সময় বেশ কয়েকজন চিত্রসাংবাদিক কিং খানের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ভিড়ের মধ্যে হঠাৎ ওই আলোকচিত্রীর পায়ের ওপর দিয়ে চলে যায় অভিনেতার গাড়ির চাকা।

বুঝতে পেরেই গাড়ি থামিয়ে নেমে পড়েন শাহরুখ। অন্য আলোকচিত্রীদের আশ্বস্ত করেন, তারা যেন চিন্তা না করেন। তিনি জানান, ওই আলোকচিত্রীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি।

এরপরই আলোকচিত্রীকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন নানাবতী হাসপাতালে। সেখানে আহতকে ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে শুশ্রূষা করান শাহরুখ।

Leave A Reply

Your email address will not be published.