Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জোড়া খুনের বিচার ও ৫ দফা দাবিতে রংপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে গত ২০১৬ ইং সালের ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যানে নিয়োজিত অরাজনৈতিক অন্দোলন হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবীতে ১৮ই মার্চ শনিবার বেলা ১১টায় সারা দেশের ন্যায় রংপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
উক্ত সংবাদ সম্মেলনে ৫ দফা দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম। তিনি বলেন, গত বছর ১৪ই মার্চ হেযবুত তওহীদের নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ও জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামুলক কার্যক্রমকে বন্ধ করার হীন উদ্দেশ্যে এক শ্রেনীর স্বার্থন্বেষী মহল ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যাণে নিয়োজীত হেযবুত তওহীদের ২ সদস্যের হাত পায়ের রগ কেটে হত্যা, শতাধিক আহত ও বাড়ী-ঘর ভাংচুর জালাও পোড়াও ও লুটপাটের সাথে জড়িতদের দ্রæত বিচারের দাবী করেন এবং সারা দেশে এখনও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে চক্রান্ত করছে তাদেকেও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো. আশেক মাহমুদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক মো. মোজাফ্ফর হোসেন, দৈনিক যুগের অলোর সহকারী বার্তা সম্পাদক নজরুল মৃধা, একাত্তর টিভির প্রতিনিধি শাহীন আলম, মোহনা টিভির ব্যুরো চীফ শফিউল করিম শফিক, দৈনিক মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মো. মহিউদ্দিন মখদুমি, দৈনিক আলোকিত সময়ের ব্যুরো চীফ মো. ফরহাদুজ্জামান ফারুক, দৈনিক বজ্রশক্তির ব্যুরো চীফ মো. আমিরুল ইসলাম, আমার সংবাদের ব্যুরো চীফ মিজানুর রহমান মিজান, প্রাইভেট ডিটেকটিভের ব্যাবস্থাপনা সম্পাদক মো. রায়হান কবিরসহ রংপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.