Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় স্কুল স্যানিটেশন কমপ্লেক্স এর শুভ উদ্বোধন

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বুধবার দুপুরে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি(এসজেএসকেএস)এর অর্থায়নে নব নির্মিত ইনক্লুসিভ স্কুল স্যানিটেশন কমপ্লেক্স এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হলরুমে ওয়াশ ইন স্কুল প্রকল্প কৃর্তক নব নির্মিত ইনক্লুসিভ স্কুল স্যানিটেশন এর উপর আলোচনা সভা বীরমুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।

বিশেষ অতিথি কৃষি কর্মকর্তা মো. শামিমুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা সঞ্জয় র্ব্যানাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিহাব উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মো. সফিকুল আলম, প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ভোলারাম দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষকা ও ছাত্রীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.