Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বিশ্ব পানি দিবস উদযাপন

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় “নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিশ্ব পানি দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন মেয়র হাকিবুর রহমান, কৃষি কর্মকর্তা মো. শামিমুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা সঞ্জয় র্ব্যানাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিহাব উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সরকারী বে-সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ এলাকার সুধীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.