Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুবলীগ কমিটি বিক্রি করে; মেয়র আবু তাহের

রুবেল হোসেন,লক্ষীপুর: বর্তমান রাজনৈতিক দলের নেতারা কমিটি বিক্রি করে।যুবলীগ কমিটি বিক্রি করে। এমন রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন লক্ষীপুর (সদর) পৌর মেয়র আবু তাহের।

তিনি আরো বলেন,রাজনীতি এমন একটা আল্টিম্যান্ট। রাজনীতি হতে হবে ন্যায়-বিচারের একটি সংগঠন। রাজনীতি হতে হবে ছাত্র-ছাত্রীদের প্রাণের দাবি। ছাত্র-ছাত্রীরা যদি সঠিক রাজনীতি করে তাহলে তারা আগামীতে এ দেশে নেতৃত্ব দিবে।পৌঁছাতে পারবে তাদের গন্তব্য।

আজ (২৭মার্চ সমবার) দুপুরে লক্ষীপুরে সরকারি কলেজের বার্ষিক দোয়া ঈদ-ই মিলাদুন নবী(সঃ)ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এস কথা বলেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,টুমচর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও হারুন আল-মাদানি। এতে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো.শহীদ উদ্দিন, ব্যবস্থাপন বিভাগের অধ্যাপক বিপ্লব কুমার সাহা,সহযোগী অধ্যাপক মো.মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তব্য বলেন,দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের বিরাট ভূমিকা রয়েছে।তাই তারা তাদের সঠিক মেধাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করে যাবে।কয়েকদিন পর ইচত্র এস সি পরীক্ষা। শিক্ষার্থীরা পড়া-লেখার দিকে মনযোগী হতে হবে। তাহলে শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌছতে পারবে।

Leave A Reply

Your email address will not be published.