Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাবিতে অফিসার সমিতির নির্বাচনে আ’লীগ প্যানেল জয়ী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতি ২০১৭-১৮ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯টি পদের সভাপতি মো. মোক্তাদির হোসেন রাহী ও সাধারণ সম্পাদক পদে রাব্বেল হোসেনসহ ১৫টি পদেই আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে জুবেরী ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর ভারপ্রাপ্ত সচিব মো. জিয়াউল আলম।

আওয়ামী প্যানেলে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি ড. মো. গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মখলেসুর রহমান, কোষাধ্যক্ষ হাসিন আহমেদ খান, সাহিত্য সম্পাদক ডা. রাজু আহমেদ। এছাড়াও সদস্যরা হলেন- মিসেস সেলিনা খান সাথী, সিরাজুল ইসলাম সিরাজ, মো. কামরুজ্জামান চঞ্চল, সিরাজুল ইসলাম, আব্দুল গাফফার-১।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে বিজয়ীরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. আসলাম রেজা, দফতর সম্পাদক মো. মোক্তার হোসেন, প্রচার সম্পাদক মো. মনোয়ার হোসেন উৎপল এবং সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক ড. মোসা. হাবিবা হায়দার লিচু।

এছাড়াও সদস্যরা হলেন- এ কে এম নজরুল ইসলাম শৈলী, বজলুর রশীদ, মো. আলী নেওয়াজ বাচ্চু, ডা. মো. শামীম হোসেন চৌধূরী।

Leave A Reply

Your email address will not be published.