Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাইম ক্ষেপনে মাশরাফির এক ম্যাচ নিষিদ্ধ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শনিবার মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচে এগিয়ে থেকে সিরিজ হাত ছাড়া হওয়ায় এমনিতেই হৃদয় ভেঙে গেছে বাংলাদেশের। এর মধ্যে এলো এমন একটা ধাক্কা।

কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আজ শনিবার ম্যাচ শেষ হওয়ার পর নিয়মিত ব্রিফিংয়ে এসে মাশরাফি নিজেই এ কথা জানান।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচ শেষে অফিসিয়ালদের রিপোর্টে দাবি করা হয়, নির্ধারিত ৫০ ওভার শেষ করতে বাংলাদেশ সময় নিয়েছে প্রায় আধঘণ্টারও বেশি।

সেজন্যই শাস্তি পেতে হলো টাইগার অধিনায়ককে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ তাদের পরবর্তী ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে পাবে না নড়াইল এক্সপ্রেসকে। তার বদলে অন্য কেউ দায়িত্ব পালন করবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের পরের ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। ১২ মে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না মাশরাফি।

Leave A Reply

Your email address will not be published.