Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশে ফিরছেন না মুস্তাফিজ!

শ্রীলঙ্কা সফর শেষে মাশরাফি-তামিমদের সঙ্গে দেশে ফিরছেন না ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এমনটাই জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি। লঙ্কা সফর শেষে ভারতের উদ্দেশে উড়াল দিতে পারেন কাটার মাস্টার।

কারণ আগামী ৫ এপ্রিল আইপিএল শুরু হবে। প্রথম দিনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ ৪ ও ৬ এপ্রিল। আইপিএলের প্রথম ম্যাচ মুস্তাফিজ খেলবেন না নিশ্চিত। থাকতে পারবেন না আইপিএলের শেষ অংশেও। তবে মুডি জানিয়েছেন, মোস্তাফিজ ৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগ দেবেন, এমনটাই জানেন তিনি। আর আইপিএল শেষেই দেশে ফিরবেন কাটার মাস্টার।

উল্লেখ্য, গত মৌসুমে সানরাইজার্সের আইপিএল শিরোপা জয়ে দারুণ ভূমিকা ছিল বাংলাদেশের ‘কাটার মাস্টারে’র। প্রথম আইপিএলেই সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিতও হয়েছিলেন কাটার মাস্টার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave A Reply

Your email address will not be published.