Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয় বিশ্বের সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্বই জঙ্গিবাদে আক্রান্ত। আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত ময়মনসিংহ রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের বিফ্রিংয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিদের কোনো দল নেই। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ইসলামকে ধ্বংস করতে চায়।

পহেলা বৈশাখ নির্বিঘ্নে পালনের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকাসহ সারাদেশে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। জনগণের সহযোগিতায় বৈশাখী উৎসবে কোনও সমস্যা হবে না।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে কয়েক মাস আগে নির্মিত মিডিয়া সেন্টার ও উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরার নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন।

বিফ্রিংয়ের সময় উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিশেষ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Leave A Reply

Your email address will not be published.