Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে ভাইয়ের হাতে বোন নিহত

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বসতবাড়ীর সীমানা নিয়ে কলহের জেরে ছোট ভাই ওবায়দুল ইসলাম(৩৫)এর হাতে তার সহ ধর বোন মাকছুদা খাতুন(৪৫) নিহত হওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার রাতে (৪ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের স্বামী উপজেলার হরিপুর পীরদহ গ্রামের মৃত মীরবক্সের পুত্র মোঃ হুমায়ন কবীর বাদী হয়ে নবাবগঞ্জ থানায় তার আপন শ্যালক একই গ্রামের মৃত শাহ আলমের পুত্র মোঃ ওবায়দুল ইসলামকে আসামী করে থানায় মামলা রুজু করে। থানা সুত্রে জানা গেছে গত মঙ্গলবার সকালে বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই ওবায়দুল বাঁশের লাঠি দ্বারা আঘাত করে নিহত মাকছুদাকে জখম করে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই আহসান জানান- এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.