Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হরিপুরে কলার গাছ থেকে সুতা তৈরী কর্মসূচীর উদ্বোধন

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার গেদুড়া মলানীতে রবিবার কলা গাছের আঁশ থেকে সুতার তৈরীর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ওয়াস এগ্রো লিমিটেডের ব্যবস্থা পরিচালক মাহমুদুর রহমান উদ্বোধন করেন। প্রাপ্ত তথ্যমতে, এক জন শ্রমিক প্রতিদিন ১৫ কেজি সুতার উৎপাদন করতে পারবেন। যার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার টাকা। কলা গাছ থেকে তৈরী সুতা দিয়ে মূল্যমান কাপড়, ব্যাগসহ ব্যবহার যোগ্য বিভিন্ন জিনিস পত্র তৈরী করা হয়। মলানী গ্রামের দারুল মাষ্টার, মানিক সহ ৭ জনের যৌথ উদ্যোগে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কলা গাছের উচ্ছিষ্ট অংশ থেকে গো-খাদ্য, সাবান তৈরী, মাছের খাদ্য তৈরীর কাজে ব্যবহার করা হয়। এ উদ্যোগ এলাকার মানুষের কাছে গ্রহণ যোগ্যতা বেড়েছে। এ সময় স্থাণীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিমহল উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.