কাউনিয়ায় জঙ্গিবাদ ও মাদক মুক্ত রংপুর গঠনের লক্ষ্যে শপথ অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় “জঙ্গিবাদ ও মাদক মুক্ত রংপুর, এটাই মোদের অঙ্গিকার” এবং “জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্তিতে, লঁড়বো মোরা এক সাথে, যুক্তিতে ও শান্তিতে” এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় উপজেলার মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় জঙ্গিবাদ ও মাদক মুক্ত রংপুর গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। অনষ্ঠানের শুরুতে প্রার্থনা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জঙ্গিবাদ ও মাদক মুক্ত রংপুর গঠনের লক্ষ্যে আলোচনা ও শপথ বাক্য পাঠ করা হয়।
জঙ্গিবাদ ও মাদক মুক্ত রংপুর গঠনের লক্ষ্যে সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।
এসময় জঙ্গিবাদ ও মাদক মুক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. মামুন অর রশীদ, বিদ্যালয়ের সভাপতি মো. ইউসুফ আলী, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, এস আই মো. সোহেল রানা প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।