Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে অপহরনের ১২ দিন পর ভিকটিম সহ অপহরণকারী আটক।

মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ ফরিদপুরে অপহরনের ১২ দিন পর বুধবার সকালে ফরিদপুর নতুন বাস টার্মিনাল এলাকা হতে ভিকটিম মাইমুনা হাসান(১৬)কে উদ্ধার করেছে র‌্যাব-৮এর একটি অভিযানিক দল। এ সময় অপহরনকারীকেও আটক করে র‌্যাব-৮। মাইমুনা কোতয়ালী থানার হাবেলী গোপালপুরের মাইনুল ইসলামের মেয়ে।
জানা যায় যে, জনৈক সামিরুল শেখ গত ২১ এপ্রিল সকাল আনুমানিক ৮ টায় মাইমনা(১৬) কে বাড়ী সামনে পাকা রাস্তার উপর থেকে মাইক্রোবাসের মধ্যে তুলে নিয়ে যায়। এ বিষয়ে মাইমুনার বাবা মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরিবারের লোকজন র‌্যাব ফরিদপুর ক্যাম্পের সাথে যোগাযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, কোম্পানী কমান্ডার, র‌্যাব ফরিদপুর ক্যাম্প এর নেতৃতে¦ অপহৃত ভিকটিম উদ্ধার অভিযানে নামে এবং অবশেষে ১২ (বার) দিন পর ব্যাপক অনুসন্ধানের পর র‌্যাবের আভিযানিক দল মাইমুনা হাসানকে নিয়ে পালাতে চেষ্টাকালে ০৩ মে ২০১৭ই তারিখ বুধবার সকাল ০৬.০০ টার সময় ফরিদপুর সদরের গোয়ালচামট, নতুন বাসষ্ট্যান্ড হতে সামিরুল শেখকে আটক করে। সামিরুল কোতয়ালী থানার মোহাম্মদপুর তালতলা গ্রামের জামাল শেখের ছেলে। অপহরণকারী সামিরুরকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.