Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে ধান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় : পঞ্চগড়ের খানপুকুরী এলাকায় ধানে ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৪ মে ১৭) সকালে স্থানীয় কৃষকদের উদ্যোগে কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা না পাওয়ায় আক্রান্ত ধান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারা।

এ সময় ওই এলাকায় শত শত কৃষক মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়। মানববন্ধনে স্থানীয় কৃষক অলিয়ার রহমান, আসাদুল হক, মমেনা খাতুন বক্তব্য রাখেন।

মানববন্ধনে ক্ষুব্ধ কৃষকরা বলেন, তাদের বোরো ধানে ব্লাস্ট রোগে আক্রমনের শুরুতেই তারা কৃষি কর্মকর্তাদের সরেজমিনে রোগাক্রান্ত ধান ক্ষেত পরিদর্শনের অনুরোধ জানালেও কোনো কৃষি কর্মকর্তাই তাদের জমি পরিদর্শন করেনি। তাই সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় শত শত কৃষকের ধান ব্লাষ্ট রোগে নষ্ট হয়েছে।

বক্তারা বলেন, বিঘা প্রতি ১ মণ ধান পাওয়াই তাদের কঠিন হয়ে পড়েছে। ঋণ মহাজনের বোঝা মাথায় নিয়ে ধান চাষ করে কৃষকরা এখন চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের অবহেলার কারণেই কৃষকরা ক্ষতির সম্মুখিন হয়েছেন।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে কৃষকরা ব্লাস্টে আক্রান্ত ধান সড়কে ফেলে প্রতিবাদ জানান। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.