Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এক সিনেমায় প্রভাসের পারিশ্রমিক ৩০ কোটি টাকা!

এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করছে। এখনও পর্যন্ত প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ হাজার কোটি টাকার বেঞ্চমার্কও ছুঁয়ে ফেলেছে। এবার অন্য এক রেকর্ডের খবরও পাওয়া গেল।

এই সিনেমায় অভিনয় করে সর্বত্র প্রশংসায় ভাসছেন প্রভাস। আর এই সুযোগে নিজের পারিশ্রমিকের অংকটাও বাড়ালেন নায়ক প্রভাস।

এতদিন প্রভাসের পারিশ্রমিক ছিল পাঁচ কোটি টাকার মতো। যদিও শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি ২০ কোটি টাকার কাছাকাছি নিয়েছেন।

তবে এ বার তা এক লাফে বাড়িয়ে তিনি নাকি ৩০ কোটি করেছেন!

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রভাসই সবচেয়ে বেশি পারিশ্রমিক পান। এ ছবির পর পারিশ্রমিকের অংকের বিচারে তিনি দেশের শীর্ষ স্থানীয় তারকাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন।

Leave A Reply

Your email address will not be published.