Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন

সৈয়দপুর প্রতিনিধি: মঙ্গলবার (১৬ মে) শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন ঘোষিত বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোখছেদুল মোমিন (নৌকা প্রতিক) বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬ হাজার ৯৮১। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহ (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৩৯৮, জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াছ চৌধুরী ভলু (লাঙ্গল) পেয়েছেন ১৮ হাজার ২৩১, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৩৫৪ এবং স্বতন্ত্র প্রার্থী (আনারস) জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ৭ হাজার ৬৩৭ ভোট।

উল্লেখ্য যে, গত ১ মার্চ সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়।

Leave A Reply

Your email address will not be published.