রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধ ৪টি বসতবাড়ী ভাংচুর; গ্রেফতার-৩
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪টি বসতবাড়ি ভাংচুর লুটপাট ও সংঘর্ষে নারীসহ আহত হয়েছে ৩জন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ জমর আলী(৪৫), আহম্মাদ আলী(৩৫) ও আনিছুর রহমান(২৫) নামে ৩জনকে গ্রেফতার করেছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা গেছে, বাগুয়ারচর গ্রামের সামসুল হক দীর্ঘদিন থেকে তার ভোগদখলীয় জমিতে তিন ছেলেসহ বসতবাড়ী করে বসবাস করে আসছে। একই গ্রামের জমর আলী লোকজনসহ পরিকল্পিত ভাবে লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঔ দরিদ্র ৪টি পরিবারের উপর হামলা চালিয়ে টিনের ঘর, গবাদিপশু,বসতবাড়ীতে থাকা মালামাল লুট করে নেয়। এসময় বাড়ী থাকা লেকজনের উপর হামলা করে আহত করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, সুফিয়া খাতুন (২৫), সিরাজুল ইসলাম (২৭) ও সামসুল হক (৫৫)।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ৪টি বাড়ী ভাংচুর হয়েছে, আমরা তিন জন আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছি। কিছু মালামাল উদ্ধার করেছি, হামলার শিকার পরিবার যাতে নিজ্য বিচার পায় এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।