Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অভিনেতা তনুকে ৫ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ

রাজধানীর রূপনগর থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণীর দায়ের করা মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে আজ শনিবার সকালে তানভীর তনুকে আদালতে পাঠানো হয়েছে।

রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, গত ৫ জুন রূপনগর আবাসিক এলাকার ভাড়া করা বাসায় তানভীর তনু তার পূর্ব পরিচিত ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই তরুণী গত বৃহস্পতিবার রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকে তরুণীর সঙ্গে তানভীর তনুর পরিচয় হয়। ওই তরুণী মহাখালীর একটি লিফট বিপণন প্রতিষ্ঠানে চাকরি করে। পাঁচ জুন তানভীর তনু তাকে মোবাইল ফোনে কল করে রূপনগর আবাসিক এলাকার নয় নং সড়কের একটি বাসায় ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.