Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী আটক

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার তাহিরা আক্তার (২০) নামে এক নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক তাহিরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বোদা উপজেলা শাখার আহবায়ক।
আটক তাহিরা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ল²ীদার গ্রামের আবু তাহেরের মেয়ে।
বৃহস্পতিবার সকালে বোদা বাসস্ট্যান্ড সংলগ্ন স্টুডেন্ট কর্ণার নামে একটি ফটোকপির দোকানে সাংগঠনিক বই পুস্তকসহ
তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলার সাতখামার ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী তাহিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে যুক্ত। ওই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিকভাবে সদস্য সংগ্রহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোদা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকান থেকে ইসলামী দাওয়াত, সাংগঠনিকসহ বিভিন্ন বই-পুস্তকসহ তাকে আটক করে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম নাশকতা সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বোদা উপজেলা শাখার আহবায়ক তাহিরা আক্তারকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সক্রিয় নেত্রী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.