Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রংপুর জেলা আ’লীগের ইফতার ও আলোচনা সভা

আমিরুল ইসলাম,রংপুর: দেশের প্রাচীণতম রাজনৈতিক সংগঠন, ইতিহাস ঐতিহ্যের, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা ও ইফতার মাহফিলে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও ছাত্রলীগের জেলা সভাপতি মেহেদী হাসান রনি ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা ও উপজেলা আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.