চলচ্চিত্র শিল্প সমিতি থেকে পদত্যাগ করলেন মৌসুমীর
বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
সোমবার মৌসুমীর অব্যাহতির আবেদনটি যুগান্তরের হাতে এসেছে।
মৌসুমী আবেদনে লিখেছেন, ব্যক্তিগত নানান সমস্যা থাকার কারণে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি ওই পদ থেকে অব্যাহতি চেয়েছেন।