Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এ এম শাহাজাহান সিদ্দিক, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান, আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান, নাজিয়া এমদাদ ও উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজার রহমানসহ বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুর ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেলসাড়া প্রাথমিক বিদ্যালয়, সর্বমোট ১৬টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।

Leave A Reply

Your email address will not be published.