বালিয়াডাঙ্গীতে “বাল্যবিবাহ প্রতিরোধে ডাটাবেজ” প্রকল্পের উদ্বোধন
জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত মঙ্গলবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী মিলনায়তনে “বাল্যবিবাহ প্রতিরোধে স্টুডেন্টস্ ডাটাবেজ” প্রকল্পের উদ্বোধন করেন কাজী হাসান আহমেদ, বিভাগীয় কমিশনার, রংপুর।
বাল্যবিবাহ নির্মুলে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল এর সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব, পরিচালক (ইনোভেশন), এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, সফিকুল ইসলাম, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সৌম্য ব্রত গুহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ।