Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন এর আয়োজনে পরিষদের হলরুমে দুপুর ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে মানববন্ধন ও শোভাযাত্রা র‌্যালি বের হলে প্রাকৃতি দূর্যোগের কারণে তা সফল হয় নি, তবে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ফিরোজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।

“আগে শুনুনঃ শিশু ও যুবদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” এই শ্লোগানে আলোচনা সভায় স্কুল পড়ুয়া কোমলমতী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস মানববন্ধন ও শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোন পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.