Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিঠাপুকুরের বলদিপুকুরে হেযবুত তওহীদের জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

হারুন অর রশিদ, মিঠাপুকুর: রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
মঙ্গলবার সন্ধায় উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
উক্ত আলোচনা সভায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের নিঃস্বার্থ কার্যক্রমের সাথে ঐক্যমত পোষন করে বক্তব্য রাখেন রাণীপুকুর ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মো. আইয়ুব আলী, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরনবী, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. নুর আলম সিদ্দিক, সাংবাদিক ও সমাজসেবক মো. রুবেল হোসেন সংগ্রাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি খন্দকার রাসেল আহম্মেদ, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সোলায়মান পাহান, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, হেযবুত তওহীদের ২নং রাণীপুকুর ইউনিয়ন সভাপতি মো. মাহাবুল ইসলাম, সাধরন সম্পাদক মো. শাহরিয়ার জামান, হেযবুত তওহীদ সদস্য মো. মাহমুদ হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

 

Leave A Reply

Your email address will not be published.