Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ফলজ বৃক্ষ মেলা ২০১৭এর উদ্বোধন

মিজান ,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে মীরবাগ, কুর্শা ইউনিয়ন বাসষ্ট্যান চত্বর সংলগ্ন “কৃষিই সমৃদ্ধি, কৃষিই কৃষ্টির মুল/স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তিন দিন ব্যাপী (২৭/২৯জুলাই) ফলজ বৃক্ষ মেলা ২০১৭এর উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মায়া গ্রæপের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, সেলিনা তালুকদার শিউলী, থানা অফিসার ইনচার্জ মামুন উর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আনছার আলী, শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ শামিমুর রহামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিমুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারয়ার আলম মুকুল, সাংবাদিক নিতাই রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুর্ধীবৃন্দ।

ফলজ বৃক্ষ মেলা ২০১৭এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃষদের মাঝে খামার যান্ত্রিকীকরণ এর চাবি হস্তান্তর করা হয়। ফলদ বৃক্ষ মেলা ২৭-২৯ জুলাই ১৭ইং পর্যন্ত চলবে। এবারের মেলায় ২০টি স্টল অংশ গ্রহন করে।

Leave A Reply

Your email address will not be published.