Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের মিঠাপুকুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন হেযবুত তওহীদ রংপুর জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম

হারুন অর রশিদ, মিঠাপুকুর: রংপুরের মিঠাপুকুরের হুলাশুগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
শুক্রবার ২৮শে জুলাই সন্ধায় উপজেলার ৪নং ভাংনী ইউনিয়ন পরিষদ চত্তরে হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা এবং মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে ঐক্যমত পোষন এবং এই কাজকে আরো বেগবান করতে সকলেকে এগিয়ে আসার আহবানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সহ-সম্পাদক ডা. শ্রী নন্দন কুমার দাস।
জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক বজ্রশক্তির রংপুর ব্যুরো চীফ মো. আমিরুল ইসলাম, হেযবুত তওহীদের পায়রাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি মো. বেলাল আহম্মেদ, হেযবুত তওহীদ সদস্য মনিরুজ্জামান বাবুসহ অন্যান্য অতিথি বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক মো. মকবুল হোসেন সরকার, ৪নং ভাংনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সরকার, ৪নং ভাংনী ইউনিয়ন শ্রমীক লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মিল্টন, সাধারন সম্পাদক শামীম হোসেন মন্ডল, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তি ডাঃ বদিউজ্জামান, কাগজীপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাহাবুবার রহমান তালুকদার, ৪নং ভাংনী ইউনিয়ন শ্রমীক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বুুলুসহ এলার সর্বস্তরের ব্যক্তিবর্গ।

 

Leave A Reply

Your email address will not be published.