কুড়িগ্রামের রাজারহাটে মাদক বিরোধী মানববন্ধন
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে মাদক মুক্ত গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় একটি সমাজ কল্যাণ মূলক সংগঠন ড্রিমল্যান্ড ফাউন্ডেশন আয়োজিত “মাদককে না বলি, সোনার বাংলাদেশ গড়ি চলো চলো এক হই, মাদকমুক্ত ৪নং ওয়ার্ড গড়ি” এই বিষয়কে নিয়ে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাদক বিরোধী মানববন্ধনে ড্রিমল্যান্ড ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মনির উদ্দিন সরকার, ইউপি সদস্য মহুবর রহমান, সহকারী প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, চায়নার বাজার বণিক সমিতির ওয়াজেদ আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও ড্রিমল্যান্ড ফাউন্ডেশনের সদস্যসহ এলাকাবাসী।