Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার(১০আগষ্ট)সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, অফিসার ইনচার্জ মামুন উর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, উপজেলা প্রকৌশলী মাহমুদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনছার আলী, মোহাম্মদ হোসেন, সফিকুল ইসলাম সফি, রাকিবুল হাসান পলাশ, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মো. সারওয়ার আলম মুকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। পর্যায়ক্রমে মাদক নির্মুল, বাল্যবিবাহ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, মোবাইল কোট অব্যাহত রাখাসহ বিভিন্ন অপরাধের সম্ভবনা নির্মুল করার বিষয় গুলি উপস্থিত কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসে। এছাড়াও চলমান ফুটবল লীগ/২০১৭ ও উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ টহল অব্যাহত এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় উপজেলায় চলমান ফুটবল লীগ-২০১৭ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সভার সভাপতি পুলিশ প্রশাসনের কার্যকারী ভুমিকা রাখা সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Leave A Reply

Your email address will not be published.