Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শোক র‌্যালী ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আজ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত একটি র‌্যালি উপজেলা পরিষদ হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সহিদুর রহমানসহ ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.