Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ম্যারাডোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন গাঙ্গুলি!

আর্জেন্টাইন কিংবদন্তী ১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয়ী দিয়াগো ম্যারাডোনার সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কলকাতার বারাসাতে ২ অক্টোবর ‘ম্যাচ ফর ইউনিটি’ শীর্ষক ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গাঙ্গুলি ছাড়াও ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাই, জনপ্রিয় বাংলা অভিনেতা আবির চ্যাটার্জি এবং দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি ও দীপদাস গুপ্ত ম্যাচটিতে অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২-৪ অক্টোবর ম্যারাডোনা কলকাতায় অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভারতের সাবেক ফুটবল গ্রেটরা এ ম্যাচে অংশ নেবেন।

ম্যারাডোনার এ সফরের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শতদ্রু দত্ত জানান, ‘ফুটবলের বাইরের তারকারা একজন একজন করে মাঠে নামবেন। হতে পারে সেটা প্রথম ৩০ মিনিটের পর। আমরা চাই প্রথমার্ধে সিরিয়াস ফুটবল খেলা হোক। ম্যারাডোনার সঙ্গে যাতে সকলের হাত মেলানো সম্ভব হয় সে ধারনা থেকেই এটা করা হচ্ছে।’।

Leave A Reply

Your email address will not be published.