Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতামত নেয়ার জন্য আজ বৃহস্পতিবার আবারো সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাকিদের সঙ্গে বৈঠকের পর আজ টেলিভিশন, অনলাইন ও রেডিও’র জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বসলেন নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের মতামত জানানো হবে।

ইসির তালিকার ক্রমানুসারে, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, ইন্ডিপেনডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ ‍মুহিউদ্দীন, মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর এডিটর ইনপুট তালাত মামুন, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, মোহনা টিভির বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমান, এসএ টিভির বার্তা সম্পাদক শরিফুল ইসলাম, দীপ্ত টিভির বার্তা সম্পাদক মাহমুদুল করিম চঞ্চল, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বিল্লাল হোসাইন বেলাল, রেডিও টুডে’র বার্তা প্রধান সেলিম বাশার, ভয়েস অব আমেরিকা বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-উর-রশীদ সংলাপে উপস্থিত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.