Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শার্শায় সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু”

মিলন কবির:
 
মিলন কবির:প্রতিনিধি, (শার্শা যশোর)।। শার্শার বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন “সোহাগ” (৩৩) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। সে শার্শা উপজেলার টেংরা গ্রামের মোশারেফ হোসেন ধাবকের ছেলে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে সিএনজিতে চড়ে নিজ কর্মস্হল ঝিকরগাছায় যাচ্ছিলেন। এসময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া নামক স্থানে পৌছালে ঢাকা গামী একটি বাস পিছন থেকে সি,এন,জিতে(জে,এস,এ) সজোরে ধাক্কা দিলে সোহাগ সি,এন,জি থেকে পড়ে যেয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। ব্যক্তি জীবনে সোহাগ এক পুত্র সন্তানের জনক ছিলেন। বিকালে নিজ গ্রাম টেংরায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্হানে তাকে সমাহিত করা হয়। সোহাগের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে

Leave A Reply

Your email address will not be published.