Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ই-সেবা সম্পর্কে অবহিত করন প্রেস ব্রিফিং

শাহ্ আলম, কুড়িগ্রাম: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করন ও অংশ গ্রহনকে উৎসাহিত করার লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের সহযোগীতায় কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসনের সহযোগীতায় এ ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদ হাসান লোবান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ। প্রেস ব্রিফিং এ কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা ব্রান্ডিং এর উদ্দেশ্য, উদ্ভাবকের খোঁজ, কিশোর বাতায়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করে জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী।

Leave A Reply

Your email address will not be published.