Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে সমাবেশ ও মানববন্ধন

আব্দুর রহমান রাসেল,রংপুর: দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার জেলার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রসী হামলার প্রতিবাদে সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানিয় সাংবাদিক সমাজ। প্রতিদিনের সংবাদের রংপুর জেলা প্রতিনিধি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রির্পোটার্স ক্লাবের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান বাবলু,৩০ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম তোতা, ফটো সাংবাদিক আবুল হোসেন বাবলু মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্য বিপ্লব রহমান, পত্রিকা এজেন্ট খোরশেদ আলম, রাশেদ প্রমূখ। এসময় বক্তারা, অনতিবিলম্বে জিসানের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.