Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়া থানা পুলিশ এর বিশেষ অভিযান : মোটরসাইকেল চোরসহ গ্রেফতার ৬

কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোরসহ জুয়া ও চুরি মামলায় গ্রেফতার ৬জন।
থানা সুত্রে জানা যায়, বিগত ২০১১সালের ২৮জুলাই রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম চানঘাট গ্রামের আব্দুল মোকাদ্দিম এর নিজ বাড়ী হতে একটি মোটরসাইকেলসহ মোবাইল সেট চুরি হয়। এঘটনায় নিজে বাদী হয়ে কাউনিয়া থানায় অজ্ঞাতনামা মামলা করেন। তারই জেরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫অক্টোবর) রাতে থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান, এসআই সুলতান, এসআই মাজাহার, এসআই সানোয়ার সঙ্গীও ফোর্সসহ বিশেষ অভিযানে কুড়িগ্রামের রাজারহাট এলাকা থেকে রংপুরের সদর উপজেলার ময়নাকুটির গ্রামের কবির উদ্দিনের পুত্র মশিয়ার রহমান(৩২)কে আটক ও মোবাইল সেট উদ্ধার করে। পরে রাজারহাট উপজেলার চাকিরপাশা গ্রামের জিল্লুর রহমানের পুত্র আশিক মাহমুদ(২০)কে আটক করে তার তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করে।
অপরদিকে জুয়াখেলা’র অভিযোগে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জহুরুল ইসলাম(৪২), আনোয়ার হোসেন(২০), ইসমাইল হোসেন(২১) এবং চুরি’র অভিযোগে উপজেলার সারাই ইউনিয়নের মিজানুর রহমান(২৫)কে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানা পুলিশ এর বিশেষ অভিযানের বিষয় নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা রুজু করে রংপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.