কাউনিয়ায় মোশারফ হোসেন বিএসসি’র মত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের মীরবাগ এলাকাবাসীর আয়োজনে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ধর্মেশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন বিএসসি’র মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার (৩নভেম্বর) সন্ধ্যায় তার কর্মস্থল ধর্মেশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মীরবাগ বাসষ্ট্যান্ডে ধর্মেশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা এবং রাজনৈতিক ও কর্মময় জীবনের নানান স্মৃতিচারণ করে স্বরণসভায় বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, কূর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার, মর্জিনা মেমোরিয়াল স্কুলের এমডি আলহাজ্ব আব্দুল মজিদ, কূর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ বিএসসি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, সাবেক সভাপতি শহিদার রহমান, সাংবাদিক আব্দুল কুদ্দুস বসুনিয়া, ইউপি সদস্য তবারক আলী, আব্দুল কাদের, প্রভাষক এ আর কামাল, মরহুমের ছোট ভাই মাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকাবাসী সুধীবৃন্দ।
স্বরণ সভা শেষে মরহুম মোশারফ হোসেন বিএসসি’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।