Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চীনা সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন জিনপিং

শত্রু দেশের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত চীন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং তার দেশের সেনাদেরকে ইতোমধ্যেই যুদ্ধের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
একইসঙ্গে চীনা সেনারা যাতে যুদ্ধের মোকাবিলা করতে পারে সেই কারণে সামরিক ক্ষেত্রেও ঢালাওভাবে সাজাতে শুরু করেছেন জিনপিং।
চিনের প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও চেয়ারম্যান তিনি। সিএমসি জয়েন্ট ব্যাটেল কমান্ড সেন্টার পরিদর্শন করার সময়ই শুক্রবার এই মন্তব্যটি করেছিলেন তিনি। জিনপিং জানিয়েছেন, চিনা সেনাদের নেতৃত্ব দেবে সিএমসি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বিশ্বের সবথেকে বড় সেনাবাহিনী হল চিনা সেনাবাহিনী।
দ্বিতীয়বারের জন্য চীনের শাসকদলের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন জিনপিং। আর দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর ফের দেশের সামরিক ক্ষেত্রকে ঢালাওভাবে সাজাচ্ছেন তিনি। তিনি দেশের প্রেসিডেন্ট ছাড়াও চিনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং চীনা সেনার প্রধানও।
কিছুদিন আগেই চীন এবং উত্তর কোরিয়ার মধ্যেকার উষ্ণ সম্পর্কের উন্নয়নে কিছুটা শীতলতার ছোঁয়ার ইঙ্গিত মিলেছিল।
উত্তর কোরিয়ার একের পর এক মিসাইল টেস্টের ফলে বেইজিং এবং পিয়ংইয়ংয়ের মধ্যেকার সম্পর্কের মধ্যে বেশ কিছুটা চিড় ধরে। যদিও তার আগে এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক যথেষ্ট উন্নত ছিল। সেই উষ্ণ সম্পর্কের ফের উন্নয়নের জন্যই দুই দেশ একে অপরের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তাই বোঝাই যাচ্ছে শত্রু দেশের সঙ্গে মোকাবিলা করতে একেবারে প্রস্তুত চীন।

Leave A Reply

Your email address will not be published.