Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ৫শত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শুক্রবার(১৭নভেম্বর)রাতে সিনিয়র পুলিশ সুপার সি সার্কেল জাকারিয়া রহমানের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদের নেতৃত্বে এসআই সাজ্জাদ, এসআই সুলতান. এএসআই ছানোয়ার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হারাগাছ পৌরসভা এলাকা হতে গঙ্গাচড়া উপজেলার কামদেব গ্রামের বাবলা মিয়ার পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (২৫) কে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে্ ।
থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তার নামে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ণ্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.