Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলায় দৈনিক বজ্রশক্তির পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বযাপন।

 


ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলায় কালিগঞ্জ নিমতলা বাসষ্টান্ড প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তির পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বযাপিত হয়েছে । গত ১৯.১১.২০১৭ ইং রবিবার বিকাল ৪.৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলা নিমতলা বাসষ্টান্ড প্রেসক্লাবে এই আয়োজন করা হয় । দৈনিক বজ্রশক্তি পত্রিকার নিজেস্ব সংবাদদাতা জামাল মোহাম্মাদের সঞ্চালনায় ও দৈনিক বজ্রশক্তির মহেশপুর উপজেলা প্রতিনিধি জনাব শাহরিয়ার সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজীম আনার। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজলার নিমতলা বাসষ্টান্ড প্রেসক্লাবের সভাপতি জনাব শাজাহান আলী সাজু এবং সাধারন সম্পাদক ইনামুল হক সিদ্দিক । অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমস্ত বাধাকে অতিক্রম করে দৈনিক বজ্রশক্তি তার পঞ্চম বর্ষে পদারপন করেছে আমি এই পত্রিকার মঙ্গল কামনা করি এবং জঙ্গীবাদ ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষাকে তুলে ধরে দৈনিক বজ্রশক্তি পত্রিকা এগিয়ে যাক এই শুভ কামনা রইল।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের আমির জনাব শামীম আশরাফ তার বক্তব্যে বলেন, হেযবুত তওহীদের মূখপত্র দৈনিক বজ্রশক্তি সকল প্রকার অন্যায় ও সস্ত্রাস, জঙ্গীবাদ, সামপ্রদায়িকতার বিরুদ্ধে আর্দশিক ভাবে কাজ করে যাচ্ছে, এই কাজে জাতির বিবেক সকল সাংবাদিক বন্দুদের সার্বিক সহযোগিতা কামনা করি ।

জে-থার্টিন

Leave A Reply

Your email address will not be published.