রসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শিপলুকে হেযবুত তওহীদের শুভেচ্ছা জ্ঞাপন
রংপুর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকারিয়া আলম শিপলুকে শুভেচ্ছা জানিয়েছেন রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
মঙ্গলবার সন্ধায় নগরীর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শিপলুর নিজস্ব অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক মো. আনোয়ার হোসেন আকাশ।
এসয় উপস্থিত ছিলেন, জেলা শাখার প্রচার সম্পাদক মো. জেবালুর রহমান বিপ্লব, জেলা শাখার সদস্য মো. আমিনুর ইসলাম, সদস্য আবু বক্কর, আবইয়াজ রহান সাগর, মোছা. শিউলি বেগম, ইলিয়াছ আহম্মেদসহ ১৫নং ওয়ার্ড হেযবুত তওহীদের সদস্যবৃন্দ।
শিপলু গত ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ট্রাক্টর প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।
সকলের সহযোগিতা নিয়ে ১৫নং ওয়ার্ডকে সন্ত্রাস জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ার প্রত্যায়ে নিঃস্বার্থ ভাবে কাজ করবেন বলে জানান নব-নির্বাচিত কাউন্সিলর শিপলু।